আমরা যা অফার করি

ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চাচ্ছেন?

আমরা গত ৩ বছর ধরে গ্রাহকদের আস্থার সাথে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেবা দিয়ে আসছি অভিজ্ঞ ইনফ্লুয়েন্সার এর মাধ্যমে।

আমাদের কাজের ধাপ

আপনার ব্র্যান্ডের জন্য সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা অনেক সময়সাপেক্ষ হতে পারে। আমরা এই কাজটিকে সহজ করে দিই। আমরা আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং টার্গেট অডিয়েন্স বুঝে তাদের সঙ্গে মানানসই ইনফ্লুয়েন্সার বেছে নেই। আমাদের নেটওয়ার্কে রয়েছে নানা সেক্টরের অভিজ্ঞ ইনফ্লুয়েন্সার। তারা আপনার ব্র্যান্ডের ম্যাসেজ, প্রোডাক্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সক্ষম।

আপনার ব্র্যান্ডের জন্য কার্যকরী ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন তৈরিতে আমরা আছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আমরা পরিচালনা করি। সঠিক কনসেপ্ট তৈরি থেকে কনটেন্ট প্রোডাকশন এবং পোস্ট প্ল্যানিং—আমরা নিশ্চিত করি প্রতিটি ধাপ পেশাদারভাবে সম্পন্ন হয়। আমাদের অভিজ্ঞ টিম আপনার ব্র্যান্ডের জন্য এমন ক্যাম্পেইন ডিজাইন করে, যা কেবল পণ্য প্রচার নয়, বরং অডিয়েন্সের সাথে সংযোগ তৈরি করে। এতে বিক্রয়, ব্র্যান্ডের সচেতনতা, এবং কাস্টমার লয়্যালটি বেড়ে যায়।

ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ফলাফল বিশ্লেষণ। আপনার ক্যাম্পেইন কতটা সফল হয়েছে, সেটি বুঝতে আমরা ডেটা অ্যানালিটিক্স এবং ROI রিপোর্টিং সার্ভিস প্রদান করি। প্রতিটি পোস্ট, ক্লিক, এবং এনগেজমেন্টের বিশ্লেষণ আপনাকে দিই, যাতে আপনি বুঝতে পারেন আপনার ইনভেস্টমেন্টের আসল লাভ। এই রিপোর্টের মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য আরও কার্যকর ক্যাম্পেইন পরিকল্পনা করতে পারবেন।

আপনার ব্র্যান্ডের জন্য সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি খুঁজতে পারছেন না? আমরা আছি আপনার পাশে। আমাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশনের মাধ্যমে আমরা আপনার ব্যবসার জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করি। আপনার লক্ষ্য এবং চ্যালেঞ্জ অনুযায়ী সঠিক ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যান প্রদান করি।

ইনফ্লুয়েন্সারদের সাথে সম্পর্ক তৈরি করা এবং সেটি দীর্ঘমেয়াদে রক্ষা করা একটি শিল্প। আমরা আপনার ব্র্যান্ডের জন্য ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেবা প্রদান করি। এটি আপনাকে সময় বাঁচায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল পেতে সহায়তা করে।

আমাদের রিসেন্ট কাজগুলো দেখুনঃ

ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কিত প্রশ্ন :

উত্তর: ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে ব্র্যান্ড তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের (ইনফ্লুয়েন্সারদের) সাথে কাজ করে। ইনফ্লুয়েন্সাররা তাদের ফলোয়ারদের মধ্যে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে।

উত্তর:

ইনফ্লুয়েন্সার মার্কেটিং গ্রাহকদের সাথে সরাসরি এবং প্রাসঙ্গিকভাবে সংযোগ স্থাপন করে। এটি ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ায়, বিক্রয় বৃদ্ধি করে এবং পণ্যের প্রসার ঘটায়। ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ব্র্যান্ডের বার্তা আরও বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।

 

উত্তর: প্রায় সব ধরনের ব্যবসার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং উপকারী। বিশেষ করে ফ্যাশন, বিউটি, ফুড, ট্রাভেল, ইলেকট্রনিক্স, এবং ই-কমার্স ব্র্যান্ডগুলোর জন্য এটি অত্যন্ত কার্যকর। ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন পণ্য বা সেবার প্রচার করতে পারে, যা তাদের ফলোয়ারদের মধ্যে সরাসরি প্রভাব ফেলে।

উত্তর: ইনফ্লুয়েন্সার নির্বাচন করার সময় তাদের অডিয়েন্সের ডেমোগ্রাফিক, এনগেজমেন্ট রেট, কনটেন্টের মান, এবং তাদের ফলোয়ারদের পছন্দগুলো মূল্যায়ন করা হয়। ব্র্যান্ডের লক্ষ্য এবং পণ্যের সাথে যারা মানানসই, তাদেরই নির্বাচন করা হয়।

উত্তর: ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইনের ফলাফল মাপার জন্য এনগেজমেন্ট রেট (লাইক, কমেন্ট, শেয়ার), ক্লিক-থ্রু রেট, ব্র্যান্ড মেনশন, বিক্রয়, এবং ROI বিশ্লেষণ করা হয়। এছাড়াও, ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডের সচেতনতা কতটা বেড়েছে তা পরিমাপ করা হয়।

আমাদের সম্মানিত গ্রাহকগণ

ক্লায়েন্ট স্যাটিসফেকশন আমাদের একমাত্র লক্ষ্য! ক্লায়েন্ট খুশি তো আমরাও খুশি!!

প্রশংসাপত্র

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মন্তব্য

আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়ক পরামর্শের জন্য যোগাযোগ করুন।

আমাদের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রয়জনে আপনার সাথে মিট কিংবা জুম আপের মাধ্যমে লাইভ মিটিং করা হবে।